ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

শেরপুরে স্কুলছাত্রীকে ধ*র্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. সজীব মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি সজীব মিয়া নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, প্রেমপ্রস্তাব প্রত্যাখান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়ে (১৬) কে বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব মিয়া। স্কুলছাত্রীর ডাক-চিৎকারে পরিবারের লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা