ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুর জেলা বারের নির্বাচিত নেতৃবৃন্দ

প্রতিবেদক
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল
শেরপুর জেলা প্রতিনিধিঃ

সদ্য অনুষ্ঠিত শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা ও এ্যাডভোকেট মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম ও এ্যাডভোকেট মোহাম্মদ রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান অডিটর এ্যাডভোকেট পলাশ কুমার নন্দী এবং নির্বাহী সদস্য এ্যাডভোকেট এম চাঁন মিয়া সরকার, সিনিয়র আইনজীবী শক্তিপদ পাল, এ্যাডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন, এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট শিবলু দাস, এ্যাডভোকেট এরশাদ আলী লিটন, এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস শিবলী, এ্যাডভোকেট সঞ্জীব বিকাশ সাহা কৃষ্ণসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদে সাধারণ সম্পাদকসহ ৮ পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর সভাপতিসহ অন্য ৫ পদে জয়লাভ করে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎