ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপি-জামায়াত প্যানেলের বিজয়

প্রতিবেদক
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

রেজাউল হোছাইন মামুন,
কক্সবাজার :

গতকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার ২০২৩ কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন প্রতিদ্বন্দ্বীতাপুর্ণভাবে শেষ হয়েছে। প্রতিবারের মত এবারের নির্বাচনেও প্রধান দুই রাজনৈতিক দলের আহবানে দুটি প্যানেল ঘোষনা করা হয়। একদিকে ছিলেন আওয়ামীলীগ,জাতীয়পার্টি সহ অন্যান্য দল মিলে আইনজীবী সমন্বয় পরিষদ, অন্যদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দল নিয়ে গঠিত আইনজীবি ঐক্য পরিষদ।

উভয় প্যানেলের যোগ্যতম প্রার্থীদের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার পৃথক দুটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। আইনজীবী সমিতির নির্বাচনে এবার ৮৫৪ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৭৮৬টি।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ সভাপতি এবং সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল ১৩টি পদে বিজয় লাভ করেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত ‘আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ’-এর সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল চারজন নির্বাচিত হন।

ভোট গ্রহন শেষে প্রত্যাশার ফলাফলে গিয়ে থমকে দাঁড়ায় সরকারী দল সমর্থিত প্যানেল।

মধ্যরাত পর্যন্ত ভোট গননা শেষে শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের কাংখিত ফলাফল ঘোষনা করেন।

এতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ সভাপতি, সম্পাদকীয় পোস্টসহ মোট-১৩টি পদ নিয়ে বিএনপি-জামায়াত মনোনীত আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়।

অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ ৪ টি পদে বিজয়ী লাভ করেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩।

ফলাফল নিম্নরূপ :

★সভাপতি:
ইকবালুর রশিদ আমিন: ৩৮২
সিরাজুল ইসলাম : ৩৯১(বিএনপি-জামায়াত)

★সি:সহ-সভাপতি :
জাকারিয়া :২৭৬
কাশেম আলী :৪৮৫ (বিএনপি-জামায়াত)

★সহ-সভাপতি :
আব্দুর রহিম :২৯৯
নাজিম উদ্দীন :৪৫৭ (বিএনপি-জামায়াত)

★সা:সম্পাদক :
মো:তারেক:৪৪৯ (আওয়ামীলীগ-জাতীয়পার্টি)
তাহের আহমদ সিকদার:৩২৭

★সহ:সাধারণ সম্পাদক(সাধারণ) :
নুরুল ইসলাম সায়েম: ৪০৬ (আওয়ামীলীগ)
আব্দুর রশিদ : ৩৪৭

★সহ:সাধারণ সম্পাদক:(হিসাব ) :
মো:আকতার হোসেন:৩২১
মো:মাহবুবুল আলম টিপু:৪৪১(বিএনপি-জামায়াত)

★পাঠাগার :
মহিউদ্দিন :৩০৪
শাহিন : ৪৫৮( বিএনপি-জামায়াত)

★আপ্যায়ন :
ফরহাদ আহমদ : ৩৮৭(আওয়ামীলীগ)
শেফাউল করিম রানা:৩৮১

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার