ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা ১০ হাজার যাওয়ার আশঙ্কা

প্রতিবেদক
admin
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১:০২ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সোমবার ভোরে দেশটিতে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে পার্শ্ববর্তী সিরিয়ায়ও বহু হতাহত হয়েছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কের কমপক্ষে ২৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই হাজার তিন শ’ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশটিতে কমপক্ষে ২৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৬৩৯ জন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলে মোট নিহত হয়েছেন কমপক্ষে ৫২১ জন।

ইউএসজিএস ধারণা করছে, নিহতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজারে পৌঁছার ৪৭ শতাংশ আশঙ্কা আছে। আর এক শ’ থেকে এক হাজার নিহতের হওয়ার আশঙ্কা রয়েছে ২৭ শতাংশ। তবে ১০ হাজার থেকে এক লাখে পৌঁছানোর আশঙ্কা আছে ২০ শতাংশ।

ওই অঞ্চলে ভূমিকম্পের ইতিহাস, সবচেয়ে বেশি কম্পনের শিকার হয়েছেন কতজন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকা কাঠামোর দুর্বলতার ওপর ভিত্তি করে ইউএসজিএস এই ধারণা করেছে।

সূত্র : সিএনএন

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা