ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক সাগর শাপলা চত্বরের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি ককরোচ পার্টির সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি-নুরুল আলম,সম্পাদক-মোঃ সেলিম উদ্দীন ‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি: সিপিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডেস্ক রিপোর্টঃ বর্তমান করকাঠামোতে সমাজের নিম্ন আয়ের মানুষের ওপরই করের বোঝা অনেক বেশি পড়ছে। সেই বিবেচনায় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, তা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়।

আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট–পরবর্তী পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন জানান, প্রস্তাবিত বাজেটে আগামী পাঁচ বছরের জন্য করকাঠামোর একটি প্রক্ষেপণ বা পথরেখা দেওয়া হয়েছে। যেমন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা একরকম থাকলেও ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা হবে ৪ লাখ টাকা। এর পরবর্তী বছর, অর্থাৎ ২০৩০-৩১ অর্থবছরে এই সীমা বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, করের ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদি পূর্বানুমানযোগ্যতা থাকা একটি ইতিবাচক দিক। এর ফলে করদাতারা আগে থেকেই জানতে পারেন যে কত আয় করলে কত টাকা কর দিতে হবে, যা তাঁদের ভবিষ্যৎ খরচ ও আর্থিক পরিকল্পনায় সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি: সিপিডি

আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬