ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাজশাহী বাগমারায় ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ৮ জনের বিরুদ্ধে শ্রীলতাহানির মামলা

প্রতিবেদক
admin
৩১ অক্টোবর ২০১৯, ১২:৫১ পূর্বাহ্ণ

Link Copied!


শামীম পারভেজ – রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ৮ জনের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় হাফিজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কোনাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ১ ছাত্রী জেএসসি পরীক্ষার্থীয় অংশ গ্রহণের উদ্দেশ্যে\ কোনাবাড়ীয়া গ্রামে তার নানার বাড়িতে আসে। ২১ অক্টোবর রাত অনুমানিক ১০ টার দিকে ওই ছাত্রী নানার বাড়ির একটি ঘরে বসে পড়াশুনা করার সময় একই গ্রামে বখাটে জামাল প্রামানিক (৪২) জানালার পাশে এসে ওই ছাত্রীকে উত্যাক্ত করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পাড়ার লোকজন ছুটে এসে বখাটে জামালকে হাতেনাথে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে ভাগনদী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরে রহস্যজনক কারণে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। এদিকে এই

ঘটনার জের ধরে গত ২৬ অক্টোবর জামাল প্রমানিকের স্ত্রী শাবানা বিবি বাদী হয়ে ওই ছাত্রীর নানাসহ ৮ জনের বিরুদ্ধে বাগমারা থানায় শ্রীলনতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাফিজ উদ্দিন নামে ১জনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মামলার আসামী হিসাবে ১জনকে আটক করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ