ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রতিবেদক
News Desk
২৪ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মোঃ ইয়াসিন(২৮)নামে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার বাসিন্দা আনজল হোসেনের ছেলে মোঃ ইয়াসিন(২৮)।
শুক্রবার(২৪এপ্রিল)বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি৭.৬৫মি.মি.বিদেশি পিস্তলসহ এক মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয়।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত আসামী’র৷ বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

“মাকে মারছি, তোর কী?”—প্রতিবাদ করতেই চাচাতো ভাইকে কুপিয়ে জখম, নিজের ছেলের বিরুদ্ধে বাবার বিস্ফোরক জবানবন্দি

‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়

মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

হামিদুর রহমান আযাদের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

পেকুয়ায় ভোগদখলী জমি ও বসতঘর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রাম সিটি কলেজে কুপিয়ে ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন

চকরিয়ায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৩ আসামী গ্রেফতার

মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

শহরের লাইট হাউজ এলাকায় মহিলাদের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা