ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রেভিনিউ ষ্ট্যাম্প সংকট; ভোগান্তিতে ভূরুঙ্গামারীবাসী

প্রতিবেদক
admin
২২ অক্টোবর ২০১৯, ৮:৪৯ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রধান ডাকঘরে রেভিনিউ ষ্ট্যাম্প এর সংকট দেখা দিয়েছে। ফলে প্রতিদিন উপজেলা পরিষদসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও এনজিওতে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের টাকা ৫০০/- পার হলেই দশ টাকা মূল্যের একটি রেভিনিউ ষ্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের বিদ্যুৎ বিল চারশত টাকার বেশি হলেই একটি করে রিভিনিউ ষ্ট্যাম্প লাগাতে হয়। কিন্তু উপজেলার প্রধান ডাকঘরে রেভিনিউ ষ্ট্যাম্প না থাকায় চরম বিপাকে পড়েছে ঐ সব সেবা প্রত্যাশিরা।

পোষ্ট অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে দশ টাকা মূল্যের রেভিনিউ ষ্ট্যাম্প ভূরুঙ্গামারীর প্রধান ডাক ঘরে শেষ হয়ে যায়। যাথাযথ কর্তৃপক্ষের নিকট রিভিনিউ ষ্ট্যাম্প প্রেরণের চাহিদা দেয়া হয়েছে। কিন্তু প্রেরিত চাহিদার বিপরিতে কোন রেভিনিউ ষ্ট্যাম্প পাওয়া যায়নি। তাই বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকরা ফিরে যাচ্ছেন। জরুরী ভিত্তিতে ভূরুঙ্গামারী পোষ্ট অফিসে রিভিনিউ ষ্ট্যাম্প প্রেরনের দাবি উঠেছে।

ভূরুঙ্গামারী পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আবু সাঈদ জানান, রেভিনিউ ষ্ট্যাম্প বর্তমানে নেই। চাহিদা দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রু তা আমরা পাব এবং সংকট কেটে যাবে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ