ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদক
admin
২৭ আগস্ট ২০২০, ৭:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

রিপন মিয়া সদর প্রতিনিধি মৌলভীবাজার।

আজ ২৬ আগষ্ট, বুধবার মৌলভীবাজার বিকাল ৩.০০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত মৌলভীবাজার জেলা শহরেরর রেস্টুরেন্টসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অর্ণব মালাকার৷
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় দুটি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর দুটি পৃথক মামলায় সর্বমোট ৭০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকায় টিলার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ১ টি ট্রাক আটক করেন রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঊর্মি রায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার জন্য বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১ টি মামলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঊর্মি রায় ৫০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন এবং ট্রাকের মাটি জব্দ করা হয়।
বড়লেখা উপজেলায় বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, নিম্নমানের রং মেশানো, অগ্রিম উৎপাদন তারিখ প্রদান ও মূল্য তালিকা না থাকায় ১২০০০/- অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা । এ সময় পোড়া তেল, নিম্নমানের রং জব্দ ও সকলের সম্মুখে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা