ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে মালয়েশিয়াগামী নারীসহ১১রোহিঙ্গা উদ্ধার

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ অক্টোবর ২০১৯, ১১:৪৮ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন::
কক্সবাজারের টেকনাফে অবৈধ ভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ১১জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।তাদের মধ্যে চার নারী,দুই শিশু ও পাঁচ পুরুষ রয়েছে।মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাহারছড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।উদ্ধার রোহিঙ্গারা হলেন,আইয়ুব (১৮),আমির হাকিম(১৩),মোহাম্মদ ইলিয়াস(২০), ইব্রাহিম (১৭),জানে আলম(৮),আরেছা বিবি(২১), তসলিমা (১৫),হারিদুর ইয়াসমিন(১৯),রাফিউল কাদের(২১),ইলিয়াস রিয়াজ (১৬),জাহেরা(১৭)।সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।গত দু’বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে।
এ প্রসঙ্গে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে বাহারছড়া সৈকত এলাকায় একদল রোহিঙ্গা নারী পুরুষ মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিল,এমন তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের বাঁধা প্রদান করে।পরে এ খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃতদের মধ্যে চার নারী,দুই শিশু পাঁচ পুরুষ রয়েছে।উদ্ধার রোহিঙ্গারা দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল বলে স্বীকার করেছে।তাদের পাচারে সহযোগিতাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।বুধবার দুপুরে উদ্ধার রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ