ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

দক্ষিণ সুনামগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত

প্রতিবেদক
admin
৫ অক্টোবর ২০১৯, ১১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-সুনামগঞ্জ মহা সড়কের শরীফপুর এলাকায় বাস চাপায় এক পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় শরীফপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস শহীদ (কটাই) মিয়া(৬৫)।সে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের মৃত সোনা উল্লাহের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টায় দিরাই থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী গেইট লক (বিরতিহীন) বাস শরিফপুর এলাকায় আসলেই পথচারী আব্দুল শহিদ (কটাই) মিয়াকে চাঁপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসময় গাড়ী চালক দ্রুতগতিতে গাড়ী নিয়ে পালানোর চেষ্টা কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার এলাকায় স্থানীয় লোকজনদের সহায়তায় গাড়ী আটক করা হয়। তবে স্থানীয় লোকজন গাড়ী আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব জানান, দুর্ঘটনার পরপরই গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করে। পরে বাজারের লোকজনদের সহায়তায় বাসটিকে আটক করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওয়ার সাথে সাথেই দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ