ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাভারে আ.লীগ নেতা হত্যাকান্ড; খুনি মানিক গ্রেপ্তার

প্রতিবেদক
admin
৪ অক্টোবর ২০১৯, ৮:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

জি এম টুটুল সাভার :

সাভারে পৌর আওয়ামীলীগ নেতা আবদুল মজিদকে ভাড়াটে খুনি মানিক মাইনউদ্দিন (৩০) গুলি করে হত্যা করে হয়েছে বলে জানায় পুলিশ।মানিকের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে পুলিশ। এরআগে বুধবার রাতে উপজেলার বক্তাপুর থেকে পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মানিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার বালিকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। বর্তমানে সাভারের সবুজবাগে বসবাস করে আসছিলো। এরআগে মানিক ১৯৯৮ সালে ডাকাতি ও অস্ত্র মামলা ১৪ বছর জেল হাজতে ছিলো।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল মজিদকে খুন করার পরিকল্পনাকারি মিকাইল এখনো পালাতক রয়েছে। মিকাইলের পরিকল্পনা অনুযায়ী মানিক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে। এরআগেও দুইগ্রুপের মারামারি ঘটনা ছিলো।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এঘটনায় গুলিবিদ্ধ হয় আরো একজন।

এর আগে এই হত্যাকান্ডের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা হলেন- মিকাইলের স্ত্রী আজরোজা বেগম, আলম ও মোক্তার।

Attachments area

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ