ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে স্বমীর হাতে স্ত্রী খুন, প্রতিবাদে সড়ক অবরোধ চকরিয়া হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা ফারুকের কাপড় বিতরণ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রামুতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী ‎শান্তিগঞ্জে প্রশিক্ষণ আছে, কর্মসংস্থান নেই: বেকারত্বের বোঝা বইছেন শতাধিক তরুণ-তরুণী ‎ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা চকরিয়ার বরইতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা চকরিয়ার বরইতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক সাগর

রামুতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রামু থানার পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে মিনি পিকআপটি আটক করে।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে, ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাড়ির চালক মো. সোহেল (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ফরিদুল আলম।

রামু থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামুতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী

আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬