ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে একটি বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের সহ-সভাপতি ট্রপা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. এমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মনজুরুল আলম মজুমদার এবং ডিবেটিং সোসাইটির উপদেষ্টা প্রভাষক আকিলা রোবায়েত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ। এ সময় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বিতর্কের বিভিন্ন নিয়ম-কানুন, কৌশল, গুরুত্ব এবং ব্যক্তিগত ও জাতীয় জীবনে বিতর্কচর্চার ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উপদেষ্টা প্রভাষক আকিলা রোবায়েত বলেন, “আজকের এই কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করা, যাতে তারা নিজ আগ্রহে এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়। একজন বিজনেস গ্র্যাজুয়েট হিসেবে বিতর্কচর্চা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, আপনারা এই চর্চাকে ধারণ করবেন এবং ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন।”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল সায়েম বলেন, ‘ গত দুই দিনের কঠোর পরিশ্রম ও সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে, নিজেদের সাফল্য ও আধিপত্যের স্বাক্ষর রেখেছে। তবে কেবল খেলাধুলায় নয়, অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও বিভাগকে আরও এগিয়ে নিতে হবে। এর মধ্যে বিতর্ক (ডিবেট) অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এটি শিক্ষার্থীদের সিভিকে আরও সমৃদ্ধ করে।বিবিএ অনুষদের চারটি বিভাগের মধ্যে আমাদের বিভাগই প্রায় আট বছর আগে প্রথম ডিবেটিং ক্লাব চালু করেছিল।’

তিনি আরও বলেন, ‘ একটি প্রচলিত কথা আছে “স্পিচ ইজ আ পাওয়ারফুল ওয়েপন।” একটি বক্তব্য যেমন মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তেমনি ভুল বক্তব্য বড় ধরনের সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনেরও কারণ হতে পারে। তাই নিজেকে যুক্তিবাদী, বাস্তবমুখী ও দক্ষ বক্তা হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬