ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলে দলে আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি কাঠামো ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে বাইউস্টে সেমিনার অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় ‎ ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে বহিরাগতদের উপস্থিতি ইবিতে শিক্ষকের স্ত্রীকে নিয়োগ নিয়ে বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

দলে দলে আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দলে দলে প্রবেশ করেছে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারী। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

একই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনের প্রধান ইসলামপন্থী রাজনৈতিক ও সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইহুদি ধর্মীয় উৎসব তিশা ব’আভ উপলক্ষে এই অনুপ্রবেশে তাদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। আলজাজিরার এক প্রতিবেদনে সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রবেশকারীর সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, এ সময় ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথে কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ আরোপ করে। বহু ফিলিস্তিনি মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়, শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয় এবং কয়েকজন মুসল্লির ওপর হামলাও চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন বেন-গভিরের আল-আকসা সফরকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, এই পদক্ষেপ ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনকে প্রতিফলিত করে, যা আগে কেবল কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড হিসেবে দেখা হতো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলে দলে আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা

আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬