ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি কাঠামো ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে বাইউস্টে সেমিনার অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় ‎ ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে বহিরাগতদের উপস্থিতি ইবিতে শিক্ষকের স্ত্রীকে নিয়োগ নিয়ে বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয় চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

ইবিতে শিক্ষকের স্ত্রীকে নিয়োগ নিয়ে বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনিনের নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। নিয়োগ বোর্ডের আগের দিন এক্সপার্টের সঙ্গে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ, একাডেমিক ক্রাইম করে রেজাল্ট বৃদ্ধির অভিযোগ, সাংবাদিককে বিকাশে টাকা পাঠিয়ে ম্যানেজ করার চেষ্টাসহ বিভাগের সভাপতির তথ্য দিতে গড়িমসির বিষয় সম্প্রতি গণমাধ্যমে উঠে এসেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রোকসানা মিলিকে আহবায়ক ও একাডেমিক শাখার কর্মকর্তা মো: শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন থিওলজি অনুষদের ডীন ও সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ড. সেকান্দার আলী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম।

এ বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, ডিন অফিসে চিঠি এসেছে। জরুরি কাজে একটু ঢাকায় যাচ্ছি। ঢাকা থেকে এসে বিষয়টি আমি দেখব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবিতে শিক্ষকের স্ত্রীকে নিয়োগ নিয়ে বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

আপডেট সময় : ১১:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬