ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী র‌্যাবের জালে পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শান্তিগঞ্জে ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ‎ ‎শান্তিগঞ্জে ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ‎ বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সাথে আলোচনা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কা, থমথমে দিল্লি কচ্ছপিয়া-গর্জনিয়ার মানুষ পুলিশবান্ধব: রামুর ওসি মুনিরুল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার জিয়ারতে ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি নাইক্ষ্যংছড়িতে বন্যা-দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে ১১ বিজিবি

শান্তিগঞ্জে ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রিফ্রাকশনজনিত সমস্যায় আক্রান্তদের মাঝে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের শাহজালাল আই কেয়ার হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

‎মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আকিক মিয়া, শাহজালাল আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান মোঃ সাহেদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. লব রায়, মেডিক্যাল অফিসার ডা. ইতি সিনহা, রিফ্রাকশনিস্ট শাহ শরীফা আক্তার, ফার্মাসিস্ট আবু রায়হান এবং স্বেচ্ছাসেবক আব্দুর রাজ্জাক, মোঃ ফয়ছল আহমদ, মোঃ ইমন আহমদ, উসমান মিয়া, সাবাজ মিয়া, লাব্বি আহমেদ ও তোফায়েল আহমেদ।

‎এ সময় উপকারভোগী মোঃ ফজর আলী, আব্দুল করিম, মাসুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিগঞ্জে ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ‎

আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬