ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ সরকার গণভোটের রায় অগ্রাহ্য করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে-ডা: শফিকুর রহমান হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান; যেকোনো সময় ইসরাইলে হামলা স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ ইসলামপুরে ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকার চায়না রিং জাল জব্দ ​ইসলামপুরে ব্রহ্মপুত্রের রাক্ষসী রূপ:বসতভিটা ও স্কুল-মসজিদ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন ইবিতে ছেয়ে গেছে বিষাক্ত পার্থেনিয়াম, ক্যান্সারসহ নানা রোগের আশঙ্কা চকরিয়ায় মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি ছাড়াও গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ জুলাই) বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। একই সাথে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতার জন্য লড়াই করেছিল এবং বর্তমানে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে।

নাহিদ ইসলাম সমাবেশে উপস্তিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বরিশালে বিভাগীয় সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ‘এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেননি। তবে প্রয়োজন হলে এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।

নাহিদের অভিযোগ, ‘আমরা এই মুহূর্তে হরতাল-অবরোধের পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন।’

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়ন করেনি। অথচ সরকার প্রকাশ্যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
এ সময় গণঅভ্যুত্থানের সময়ের একটি স্লোগান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নাটক কম করো প্রিয়।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বাংলাদেশের জনগণ আপনাকে (তারেক রহমান) ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি তা করবেন। জনগণের সাথে ছলনা করবেন।

তিনি বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে; কিন্তু দুঃখের বিষয় ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করছে। আসল কথা হলো বিএনপি কখনই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সঙ্গে লড়াই করেছিল ক্ষমতার জন্য।

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

আপডেট সময় : ০৯:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬