ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইক্ষ্যংছড়িতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে ১১ বিজিবি ইবিতে আল হাদীস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় রাউজানের ডাবুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ইবি ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন নদীভাঙনে ঘরহারা মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ তৈয়ব উল্লাহ ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল নাইক্ষংছড়িতে প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইসলামপুরে ভাঙচুর, এমপির গাড়িও রেহাই পেল না র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়িতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে ১১ বিজিবি

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ১২:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গত ও অসহায় পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ১৫০টি পরিবারের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

১১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে।

এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিজিবির সদস্যরা আন্তরিকতার সঙ্গে উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তবর্তী জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই সীমান্তের নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে ১১ বিজিবির এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে ১১ বিজিবি

আপডেট সময় : ১২:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬