সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে চট্টগ্রামে আসছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান
চট্টগ্রাম প্রতিনিধি :
- আপডেট সময় : ০১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
টানা ভারি বর্ষণ, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেবেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। সেখান থেকে তিনি প্রথমে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। পরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।























