ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. হামিদা ইয়াসমিন জেসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কালকিনিতে, স্কুল শিক্ষকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা বিএনসিসির সর্বোচ্চ পদবি পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক মিয়ানমারে বিমান হামলায় কেঁপে উঠল টেকনাফ, আতঙ্কে সীমান্তবাসী ​ইসলামপুরে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য

কালকিনিতে, স্কুল শিক্ষকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

​কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্য দিবালোকে এক স্কুল শিক্ষককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসীরা। আক্রান্ত শিক্ষকের নাম রাজন শিকদার। তিনি কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রাজদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের সন্তান এবং ১৫৮ নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি শেষে নিজ বাড়ি ফিরছিলেন শিক্ষক রাজন শিকদার। পথিমধ্যে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার পা ভেঙে দেয়।​ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাল‌কি‌নি হাসপাতালে ভর্তি করেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং মানুষ গড়ার কারিগরের ওপর এমন বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে । স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক সমাজ এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারিখঃ ০২/০৭/২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালকিনিতে, স্কুল শিক্ষকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

আপডেট সময় : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬