সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব
- আপডেট সময় : ১০:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পথশিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
বুধবার (১ জুলাই) দুপুর দুইটায় বিশ্বিবদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে সংগঠনটি।
‘ফল উৎসব’ নামে এমনই ব্যতিক্রমধর্মী
আয়োজনে আম, কাঁঠাল, আপেল, আঙুর, কামরাঙা, কলা, ড্রাগন, আমরা, পেয়ারা, লটকোন, কমলা, আনারস, জামরুলসহ প্রায় ১৫ ধরনের ফল শিশুদের মধ্যে বিতরণ করে তারা।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম -সহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন
সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, আামদের সিআরসি কর্তৃক পরিচালিত স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছি। ফল উৎসবের প্রধান উদ্দেশ্য ছিল শিশুদের বিভিন্ন ফলের সঙ্গে পরিচিত করা এবং পুষ্টিগুন সম্পর্কে অবগত করা। এছাড়া আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং স্টল ভিজিট করতে এসেছে তাদের মাঝেও আমরা বিনামূল্যে ফল বিতরণ করেছি। আমরা চাই এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক।
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।















