ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য জেলের জালে মিলল ৫কোটি ১০লাখ টাকা মূল্যের ইয়াবা মাতামুহুরীর রামপুরে দুর্ধর্ষ ডাকাতি সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি ম্যাক্সের ‘বালু সাম্রাজ্য’ ঘিরে বিতর্ক: পরিবেশ অধিদপ্তরের ৩ কোটি টাকার দণ্ড খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি

কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সার্বিক জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিদ্যমান সংকট ও জরুরি প্রয়োজনীয়তার সমাধান, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি লাঘবের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আকারে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাস এলাকায় খাবারের মানোন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালক সংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয়করণ, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসসংলগ্ন বিনোদনকেন্দ্রগুলোর শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াই ম্যাক্স বা স্টার লিংক সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূইয়া বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময় তাদের পক্ষে কথা বলবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি

আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬