ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় এ-চালান বাধ্যতামূলক দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের কুবি বাজেটে গবেষণায় বরাদ্দ নেই; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ক্ষোভ টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড রূপায়ন দেব হাইওয়ে পুলিশের এত সতর্কতার মধ্যেও সড়ক দুর্ঘটনা : ঝরছে তাজা প্রাণ ব্রিটিশ থেকে বাংলাদেশ: তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী কুবিতে ‘ডেভলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইবি ক্যাম্পাসের হোটেল গুলোতে খাবারের মূল্য তালিকা নির্ধারণ শিক্ষক সংকটে চকরিয়া-মাতামুহুরীর প্রাথমিক শিক্ষা

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে দুর্নীতি নির্মূল ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার।

মঙ্গলবার (৩০ জুন) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় “টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউএনও বলেন, তরুণরা দেশের বিভিন্ন ক্রান্তিকালে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতেও তরুণ সংগঠকদের ভূমিকা রাখা প্রয়োজন।

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার ইয়েস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীল।

কর্মশালায় টিআইবি’র কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুশাসন, তথ্য অধিকার আইন, টেকসই উন্নয়ন অভীষ্ট, দুর্নীতি প্রতিরোধ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

এতে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ২৪টি সংগঠনের ৫০ জন তরুণ প্রতিনিধি অংশ নেন। বক্তারা তরুণদের সুশাসনের চর্চা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের

আপডেট সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬