{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক হেলথ কেয়ারের পরিচালক ডাঃ মোসলেহ উদ্দিন ফারুক রিয়েলের শ্রদ্ধেয় মাতা ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ ইউনিট চালু করেছে। এগুলো হলো— চক্ষু ইউনিট, মেডিসিন ইউনিট এবং স্ত্রী ও গাইনী ইউনিট।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফারুক হেলথ কেয়ারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং চকরিয়া অঞ্চলের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন।
ফারুক হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে। স্থানীয় জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।