নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ইকো চ্যালেঞ্জ ২০২৬” শীর্ষক একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৫ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে কুইজটি অনুষ্ঠিত হয়েছে।
উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। সকল অংশগ্রহণকারীকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের জন্য থাকবে প্রিন্টেড সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার।পরিবেশ সচেতন তরুণদের এ আয়োজনে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।