বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২৬ বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বাপন কুমার ভঞ্জ। সংগঠনের ট্রেজারার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব এর জেলা ব্যবস্থাপক ( চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি) ছাজেন অং, সংগঠনের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি নজির আহমদ, পরিচালক মোহাম্মদ ইলিয়াছ ও সুমি বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান বাপন কুমার ভঞ্জ।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপক সুজন বড়ুয়া, উপজেলা প্রোগ্রাম অফিসার শিপ্রা ডায়েস ও অফিস সহায়ক মঈনু উদ্দীন প্রমুখ।