ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য তাদের ‘মাথার দাম’ প্রায় ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে।

এতে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো (প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। খবর এনডিটিভির।

আগামী দিনে এ বিলটি ইরানি পার্লামেন্টে ভোটে তোলা হতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

ইব্রাহিম আজিজি অভিযোগ করেন, খামেনি হত্যাকাণ্ডে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভূমিকা রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ইরানি সংবাদমাধ্যম মাসাফ দাবি করেছিল, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য ৫ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। এছাড়া ‘হানদালা’ নামে ইরান-সমর্থিত একটি সাইবার গোষ্ঠীও ট্রাম্প ও নেতানিয়াহুকে নির্মূলের জন্য ৫ কোটি ডলার বরাদ্দের দাবি করে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের নতুন প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

আরও পড়ুন

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল, ফারজানা মমতাজকে সরিয়ে মিরানা মাহরুখ নিয়োগ

চকরিয়ায় “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন

১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী

কোরবানি কি শুধু একটি পশু জবাইয়ের নাম ?

হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জরুরি নির্দেশনা

কূটনৈতিক সমঝোতার আশায় আপাতত ইরানের বিরুদ্ধে বড় সামরিক হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প

কালকিনিতে সিজারের পর প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

কুবি

বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করলো কুবি প্রশাসন

আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই-তারেক রহমান

যশোরের শার্শায় গাঁজাসহ যুবক গ্রেফতার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

কনডেমড ভবনে বিলাসিতা : ইসলামপুরে ইউএনও’র বেপরোয়া কাণ্ডে ফুঁসছে সচেতন মহল