সৌরভ, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কালকিনির কয়েকটি এলাকায় তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি একটি ধর্ষণ মামলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।