ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক
নিউজ ভিশন
২৯ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ
বিআইএম এলুমনাই সোসাইটি এবং প্যান সলিউশন এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইএম এলুমনাই সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য আবু ফয়েজ, ইসি সদস্য ও ক্রীড়া কমিটির প্রধান সাইফ এবং ট্রেনিং কমিটির প্রধান গুঞ্জন দেব।
অন্যদিকে প্যান সলিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও হেলাল আকবর।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেলাল আকবর বলেন, এই ধরনের উদ্যোগ এলুমনাই এবং পিপলস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। এর ফলে দেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের ক্যারিয়ার উন্নয়নে আরও এগিয়ে যেতে পারবে। পাশাপাশি, এই সহযোগিতা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর

মোসাদ্দেক-জুবায়েরদের মামলা নেয়নি শাহবাগ থানা

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎