ঢাকামঙ্গলবার , ৯ জুনe ২০২৬
  1. সর্বশেষ

মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত এ পরোয়ানা জারি করেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেছেন। গত ১৯ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন তিনি। তবে হাজির না হওয়ায় এ আদেশ দেন বিচারক।

এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় এ পদক্ষেপ নেওয়া হয় তার বিরুদ্ধে।

আরও পড়ুন

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।