নিউজ ডেক্স:
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) লুটপাটের আশ্রয়দাতা হলে কোনো উন্নয়ন করেই করেই লাভ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম লিখেছেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে, এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে; বাঙ্কার আর টানেল যাই বানান কোনো লাভ হবে না।
এর আগে গত ৬ এপ্রিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন। এতে দেখা যায়, এই তালিকার ১১টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি।
ওই ঘটনায় গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?