ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মানবিক শওকত হোসেনের উদ্যোগে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

প্রতিবেদক
News Desk
৫ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।
অসহায় ও বেওয়ারিশ মানুষের মানবিক সেবায় নতুন সংযোজন হয়েছে একটি অ্যাম্বুলেন্স। সমাজসেবক মানবিক শওকত হোসেনের উদ্যোগে পরিচালিত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন (বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র)-এর বহরে বিদ্যমান একটি অ্যাম্বুলেন্সের সাথে আরও একটি নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে।
জানা গেছে, নতুন এই অ্যাম্বুলেন্সটি সম্প্রতি যুক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই এর মাধ্যমে সেবামূলক কার্যক্রম শুরু করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও দরিদ্র মানুষের সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুতগতিতে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার সেবা ইতোমধ্যে মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক সময় আর্থিক সংকটের কারণে মৃত ব্যক্তির স্বজনরা মরদেহ নিজ এলাকায় নিতে পারেন না। এমন পরিস্থিতিতে ফাউন্ডেশনটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে।
মেডিকেল সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, এই মানবিক সেবার মাধ্যমে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হচ্ছে এবং সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে এই উদ্যোগ।
সমাজসেবক মানবিক শওকত হোসেন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আল্লাহর রহমতে এই সেবামূলক কার্যক্রম ধীরে ধীরে আরও সম্প্রসারণ করা হবে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।বর্তমানে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সেবা নিতে যোগাযোগ করুন: 01819-832 832

আরও পড়ুন

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান

বিজয় পরিবারের পক্ষ থেকে মরহুম আক্তার হোসেনের মেয়ে আদিবাকে ২টি গরু ও নগদ অর্থ উপহার ‎

সন্ধ্যা ৬টায় বন্ধ হবে দোকান ও শপিং মল

চকরিয়ায় চিংড়ি ঘের কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, ৫ জন গ্রেফতার