ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিবেদক
News Desk
৫ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
রবিবার (৫ এপ্রিল) পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর এলাকার মো: রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হয়।
অভিযান চলাকালে গোবিন্দপুর এলাকার অন্তত ৩টি পয়েন্টে ব্যবহৃত মেশিন ও পাইপলাইন জব্দ করে তা অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলন করে আসছিল, যা নদী ভাঙন, কৃষিজমির ক্ষয় এবং পরিবেশের ভারসাম্যহানি ঘটাচ্ছিল।
উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা আরও জানিয়েছেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদের সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান

বিজয় পরিবারের পক্ষ থেকে মরহুম আক্তার হোসেনের মেয়ে আদিবাকে ২টি গরু ও নগদ অর্থ উপহার ‎

সন্ধ্যা ৬টায় বন্ধ হবে দোকান ও শপিং মল

চকরিয়ায় চিংড়ি ঘের কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, ৫ জন গ্রেফতার