ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

প্রতিবেদক
News Desk
১৮ মার্চ ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি :

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে দায়িত্ব পালনের ঘটনাকে পুজি করে স্থানীয় এক জামায়াত কর্মীর উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।

গত ১৫ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়া থানার তেতিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ৩ নং ওয়ার্ড বাসিন্দা ও স্থানীয় জামায়তকর্মী তানভীর আকন্দকে অতর্কিত হামলা করে আহত করে বলে ভিকটিম জানায়।

ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আনিচ আকনসহ তাদের দলীয় নেতাকর্মীরা জামায়াত কর্মীদের উপর হুমকি ধমকি অব্যাহত রাখে। ফলে স্থানীয় নেতাকর্মীরা প্রায় ঘরবন্দীর মত জীবনযাপন করছে বলে অভিযোগ রয়েছে। তারই ধারাবাহিতায় গত ১৪ মার্চ স্থানীয় বিএনপির নেতা আনিচ আকনের নেতৃত্বে আশিক, আরাফাত সহ আরো ৪/৫ জনের দলবল নিয়ে স্থানীয় জামায়াতকর্মী তানভীর আকনের উপর লাটিসোটা নিয়ে বেদড়ক পিটুনি দিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায়।

পরে আহত তানভীরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এই ঘটনায় আহত তানভীর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তবে উক্ত ঘটনায় থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত কিংবা হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে ভুক্তভোগীর অভিযোগ রয়েছে।

তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হামলার বিষয়ে জানতে চাইলে স্থানীয় জামায়াত নেতা সাদিকুর রহমান সাদেক বলেন,আমরা তানভীর আকন্দের উপর আক্রমনের ঘটনা শুনেছি এবং পর্যবেক্ষন করে দেখেছি বিষয়টা ।

আরও পড়ুন

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎

এবার আরও ভয়ংকর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান

বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভা ও ইফতার মাহফিল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় সেজ্জিল টু দিয়ে হামলা চালালো ইরান

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান