ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

প্রতিবেদক
News Desk
১৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও জেলা-উপজেলা প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে এবং বর্ধিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।

‎শনিবার (১৪ মার্চ) সংগঠনের সভাপতি মোঃ রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে (ট্রাফিক পয়েন্ট সংলগ্ন) এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

‎প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতিতে ১১টি মাঠ পর্যায়ের পর্ববেক্ষণ উপস্থাপন করেন সংগঠনের সহ সভাপতি শাহ কামাল ও ১০ টি সুর্নিদিষ্ট দাবি উত্থাপন করেন সংগঠনের সভাপতি মোঃ রাজু আহমেদ।

‎প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতে
‎সংগঠনের ১০ দফা দাবি উত্থাপন

‎১. বোরো ফসল মৌসুমে ফসল রক্ষা বাঁধ কার্যক্রমের সার্ভে ও প্রাক্কলন যথা সময়ে শুরু ও শেষ করতে হবে। সেই সাথে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে অবহিত করতে হবে।

‎২. পিআইসি গঠনের ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে কার্যকর, দৃশ্যমান গণশুনানী করতে হবে।

‎৩. অপরিকল্পিত, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বরাদ্দকৃত পিআইসি গঠন প্রতিরোধে জেলা, উপজেলা মনিটরিং কমিটিগুলোকে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।

‎৪. কাবিটা নীতিমালা অনুসারে পিআইসি গঠনে পানি উন্নয়ন বোর্ড ও মাঠ প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা রাখতে হবে।।

‎৫. পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। সেই সাথে তাদেরকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে।।

‎৬. ২০২৫-২০২৬ অর্থ বছরে হাওরে ফসল রক্ষা বাঁধের কার্যক্রমে যে সকল কর্মকর্তা ও কর্মচারি অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের চিহ্নিত করে বিচারবিভাগীয় তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

‎৭. ফসল রক্ষা বাঁধের নামে হাওরে ফসলি জমি কর্তন ও লুট বন্ধ করতে হবে।

‎৮. অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বরাদ্দকৃত পিআইসি গুলোকে চিহ্নিত করে পুনঃতদন্ত করে বিল প্রদান করতে হবে।

‎৯. জেলার সকল হাওরের পানির প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় সুইচ গেইট স্থাপন করতে হবে। সেই সাথে হাওরের সাথে সংযুক্ত খাল ও নদীগুলিকে খনন করতে হবে। এবং প্রয়োজনীয় স্থানে রাবার ড্রাম তৈরি করতে হবে।

‎১০. হাওরে সকল উন্নয়নমূলক কাজ করার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গণমাধ্যম ও জনসাধারণের সম্মুখে প্রকাশ করতে হবে।

‎প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন তালুকদার, সৈয়দ মহিবুল ইসলাম, ইকবাল কাগজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, সংগঠনের জেলা সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, এড দীপঙ্কর বনিক, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, মোঃ আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির, ইমরান হোসেন, বাঁধ বিষয়ক সম্পাদক মহসিন আলম।
‎আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার হাওর বাঁচাও আন্দোলন এর সভাপতি মোঃ আবু সঈদ, দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আবু তাহের মিসবাহ, সদস্য মোফাজ্জল হাসান, ছাতক উপজেলার সদস্য সচিব সুজন তালুকদার, সদস্য আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সদস্য সচিব আহমেদ উসমান, সদর উপজেলার সদস্য সচিব শাহা আলম, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক নুরুল আলম সাগর, শান্তিগঞ্জ উপজেলার কৃষক নেতা জিয়াউর রহমান।

‎উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক আকিব জাবেদ, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, হুমায়ুন কবির,
‎প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান, বন পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয় সম্পাদক তৈয়বুর রহমান, মিডিয়া এম ডি জাকারিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক ফারদিন আহমদ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন।

‎সদস্য কর্নবাবু দাশ, শফিকুল ইসলাম, আদিল আরমান, মিজাুর রহমান, আবুল হাসনাত, মোস্তাক আহমেদ, আবু হুরায়রা ফাহিম, ওমর ফারুক, দোয়ারাবজার উপজেলার সুরমা ইউনিয়নের আহ্বায়ক বদিউজ্জামান।

আরও পড়ুন

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান