সময় বদলাচ্ছে, প্রযুক্তির বিকাশ হচ্ছে, জীবনযাত্রা আধুনিক হচ্ছে— সব মিলিয়ে সমাজকে আমরা এক নতুন রূপে দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি আমাদের মনুষ্যত্বকেও বদলে দিচ্ছে না? হয়তো দিচ্ছে, আর সেটাই সবচেয়ে ভয়ংকর।এক সময় মানুষ পরস্পরের সুখ-দুঃখে শরিক হতো। সকালবেলা পাড়ার চাচা হেঁটে এসে বলতেন, “তোমার আব্বার শরীর কেমন?” সেই আন্তরিকতায় ছিল প্রাণ। এখন পাশের বাসার মানুষটির নামও অনেকে জানে না। সবাই ব্যস্ত নিজের জীবনে, নিজের মোবাইলে, নিজের দুনিয়ায়।আজকে কেউ রাস্তায় দুর্ঘটনায় পড়লে, সাহায্য করার বদলে আমরা ভিডিও করতে ব্যস্ত হই। এমনকি কেউ পা ভেঙে রাস্তায় পড়ে থাকলেও ভাবি, “কে জানে, জাল না তো?” এই সন্দেহ, এই দূরত্ব, এই নির্লিপ্ততা কি আমাদের সমাজের পরিচ আমরা গর্ব করি ডিজিটাল বাংলাদেশের, স্মার্ট সিটির, ফাইভজি ইন্টারনেটের। কিন্তু একই সঙ্গে আমাদের চোখের সামনে একজন বৃদ্ধ ময়লা কুড়িয়ে খাচ্ছেন, কেউ তাকে দেখে না। কারণ আমরা হয় ব্যস্ত, নয়তো অন্ধ হয়ে গেছি।মানুষ এখন “নিজেকে” নিয়েই ব্যস্ত— কে কী বলল, কে কত লাইক দিল, কে কেমন পোশাক পরল। অথচ সমাজ গঠনের মূল ভিত্তি ছিল ‘আমরা’। সেই ‘আমরা’ এখন হারিয়ে যাচ্ছে ‘আমি’র মাঝে। পরিবারে বাবা-মা এক ঘরে, সন্তান আরেক ঘরে— সবাই নিজের স্ক্রিনে ডুবে। কথোপকথন নেই, সম্পর্ক নেই— আছে শুধু সহবাস, অথছে, নাকি আরও একাকী করে তুলেছে? মোবাইল হাতে নিয়ে পাশে বসা মানুষটির সঙ্গে চোখাচোখি হয় না দিনের পর দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা হাজার “ফ্রেন্ড” পেলেও, হৃদয়ের কাছের বন্ধু মেলে না।মানুষ এখন বেশি “স্মার্ট”, কিন্তু কম সংবেদনশীল। এখন সহানুভূতির বদলে শোনা যায় — “তোমার সমস্যা তোমার, আমি ব্যস্ত”। এ কেমন উন্নয়ন যেখানে আত্মীয়তার জায়গায় এসেছে ‘লাইক’ আর বন্ধুত্বের জায়গায় ‘ফলো’?
নৈতিকতা কোথায় হারাল?
অতীতে সমাজের চালিকাশক্তি ছিল পারিবারিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও সম্মানবোধ। ছোটদের শেখানো হতো, “বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো”। এখন ছোটরা “ফলোয়ার সংখ্যা” দিয়ে বড়দের বিচার করে। শিক্ষকরা ছিলেন সমাজের আলোকবর্তিকা, এখন অনেক ক্ষেত্রে তাঁরাও হয় অপমানিত, হয়তো মারধরের শিকার। এই অবক্ষয়ের জন্য কি কেবল তরুণ সমাজ দায়ী? নাকি বড়দের দিকনির্দেশনার অভাব, পারিবারিক সময়ের সংকট, মিডিয়ার প্রভাবও সমানভাবে দায়ী?আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু শিক্ষিত মানুষ হচ্ছি না। ডিগ্রি বাড়ছে, মানবিকতা কমছে। মানুষের কষ্ট দেখে চোখ ভিজে না, রক্ত দেখে মোবাইল বের করি ভিডিও করতে। এই যে সংবেদনশীলতার লোপ, এটাই মনুষ্যত্বের পতনের অন্যতম চিহ্ন।
পারস্পরিক সম্পর্কের সংকট
একসময় পাড়াপড়শি ছিল একে অন্যের আপনজন। বিপদে-আপদে ছুটে আসতেন পাশের বাড়ির লোকজন। এখন পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও হয়তো খবরটা কয়েক দিন পরে জানা যায়। এই ‘আমি আমার’-এর সংস্কৃতি আমাদের যতটা স্বাধীনতা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি একাকীত্ব উপহার দিয়েছে। একাকীত্ব থেকে জন্ম নেয় মানসিক চাপ, বিষণ্ণতা — যা ধীরে ধীরে মানুষকে আত্মকেন্দ্রিক ও অসহিষ্ণু করে তোলে পারিবারিক বন্ধনও আজ প্রশ্নের মুখে। বাবা-মা বৃদ্ধাশ্রমে, সন্তানরা প্রবাসে, আর মাঝখানে থেকে যায় শূন্যতা। সম্পর্ক এখন অনেকটাই দায়সারা। ভালোবাসার স্থানে এসেছে “সময় নেই”। এই ‘সময় না থাকা’ যে কেবল বাহানা — সেটা সবাই জানে, কিন্তু কেউ স্বীকার করে না।
প্রযুক্তির অপব্যবহার বনাম মূল্যবোধের সংকট
প্রযুক্তি সমাজে গতি এনেছে, সন্দেহ নেই। কিন্তু প্রযুক্তির অপব্যবহার আমাদের মানবিক গুণাবলিকে ধ্বংস করছে। সোশ্যাল মিডিয়া যেমন তথ্য ছড়িয়ে দেয়, তেমনি গুজবও ছড়ায়। মানুষ এখন বিচার করে “ভাইরাল” দেখে, সঠিক-ভুল নয়। একজন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্যের আগে তার ভিডিও বানানো এখন যেন সামাজিক দায়িত্ব।মোবাইল, গেম, টিকটকের মতো প্ল্যাটফর্মে বুঁদ হয়ে থাকা প্রজন্ম বই পড়তে ভুলে গেছে, প্রকৃতির সঙ্গে মিশতে ভুলে গেছে, আর সবচেয়ে বড় কথা, ভাবতে ভুলে গেছে। চিন্তা ও মননশীলতা যখন মরে যায়, তখনই মনুষ্যত্ব হারায়।
অর্থের দাসত্ব
বর্তমান সমাজে সফলতার মানদণ্ড অর্থ। কে কত কামাচ্ছে, কে কোন গাড়িতে চড়ে, কার বাসা কততলা — এসব দিয়েই মানুষকে মূল্যায়ন করা হয়। একজন সৎ, নির্লোভ, মধ্যবিত্ত মানুষ সমাজে এখন ব্যর্থ বলে বিবেচিত। অথচ যিনি প্রতারণা করে ধনী হয়েছেন, তিনিই ‘রোল মডেল’। এই যে নৈতিক বিচ্যুতি, এটাই মনুষ্যত্বের সবচেয়ে বড় ক্ষয়।মানুষ মানুষকে দেখছে টাকার চোখে, হৃদয়ের চোখে নয়। প্রেম, বন্ধুত্ব, আত্মীয়তা — সবই যেন এখন এক ধরণের “লেনদেন”। স্বার্থ ছাড়া সম্পর্ক চলে না, এই বিশ্বাসে গড়ে ওঠা সমাজ কখনো মানবিক হতে পারে না।
শিশুদের কী শেখাচ্ছি আমরা?
আজকের শিশুরাই আগামী দিনের সমাজ গড়বে। কিন্তু তাদের আমরা কী শেখাচ্ছি? স্কুলে প্রতিযোগিতা শেখাই, জয়-পরাজয়ের মানে শেখাই, কিন্তু সহযোগিতা শেখাই না। ছোটবেলায় তারা দেখে, বাবা টাকা দিয়ে সব কিনে আনেন — খেলনা, আনন্দ, এমনকি সময়ও। ফলে তারা বড় হয়ে ভাবে — সবকিছু কেনা যায়, এমনকি মানুষও।তাদের মধ্যে যে মনুষ্যত্বের বীজ বোনা উচিত ছিল — সেটা আমরা নিজেই নষ্ট করে দিচ্ছি। শিশুদের মানবিক করে গড়তে হলে আগে বড়দের মানবিক হতে হবে।
ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষা কী বলছে?
সব ধর্মই মানবিকতার শিক্ষা দেয়। কিন্তু আমরা ধর্ম মানি, মানবিকতা মানি না। নামাজ পড়ি, কিন্তু বৃদ্ধের জায়গা দিই না। রোজা রাখি, কিন্তু দরিদ্রের পাশে দাঁড়াই না। উৎসব করি, অথচ অনাথ শিশুটিকে আমন্ত্রণ জানাই না।সাংস্কৃতিক চর্চা একসময় সমাজে ছিল হৃদয়ের ব্যায়াম। এখন তা কমছে, কারণ সমাজ এখন দ্রুতগতির এক দৌড় প্রতিযোগিতা — এখানে দাঁড়ালে পিছিয়ে পড়ার ভয়।
সমাজের রূপান্তর : প্রযুক্তি বনাম মানবিকতা
একবিংশ শতাব্দীর সমাজ আগের চেয়ে বহুগুণে আধুনিক। যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিনোদন — প্রতিটি ক্ষেত্রে এসেছে বিপ্লব। গৃহিণী এখন ঘরে বসেই চালাচ্ছেন অনলাইন ব্যবসা, শিক্ষার্থী পৃথিবীর যেকোনো কোণ থেকে নিচ্ছেন ভার্চুয়াল ক্লাস। কিন্তু এই দ্রুতগামী সমাজে আমরা কতটা ‘সংযুক্ত’? ডিজিটাল কানেকশন বাড়লেও হৃদয়ের সংযোগ কি আর আছে?একসময় চিঠি ছিল ভালোবাসার বার্তাবাহক। এখন মেসেজ আসে, যায় — কিন্তু অনুভূতির গভীরতা হারিয়ে গেছে। ‘Seen’ হলেও উত্তর আসে না। মানুষ যেন আর কষ্ট করে কাউকে জানতে চায় না, বুঝতে চায় না। সময় নেই, ইচ্ছে নেই, মন নেই।
ভালোবাসা এখন বিনিময়ের বস্তু
এক সময় ভালোবাসা ছিল নিঃস্বার্থ। মা সন্তানের মুখে এক চুমু দিয়ে সারাদিনের ক্লান্তি ভুলে যেতেন। এখন মা-বাবা সারাদিন কাজ করেন, আর সন্ধ্যায় সন্তানের হাতে ধরিয়ে দেন একটা মোবাইল — “এটাতে গেম খেলো, বিরক্ত করো না”।সন্তান শেখে — ভালোবাসা মানেই ‘কিছু পাওয়ার’ বিনিময়। সম্পর্ক যেন একধরনের চুক্তি, যেখানে প্রত্যাশা পূরণ না হলে ‘Unfollow’, ‘Block’, ‘Ignore’।ভালোবাসা থেকে সরে এসে আমরা ঢুকে গেছি এক স্বার্থনির্ভর সমাজে। যেখানে বন্ধুত্ব, প্রেম, এমনকি আত্মীয়তাও নির্ভর করে ‘আমি কী পাচ্ছি’ প্রশ্নের ওপর। অথচ প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে ত্যাগ, সহানুভূতি, ও নির্ভরতার ভিত্তিতে। এই গুণগুলোই আজ সবচেয়ে সংকটাপন্ন।
অর্থনৈতিক প্রতিযোগিতা এবং মনুষ্যত্বের সঙ্কট
পৃথিবীর সব সমাজই অর্থনির্ভর হয়ে উঠছে। জীবিকা এখন জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মানুষ এতটাই কাজ নিয়ে ব্যস্ত যে আত্মীয়স্বজনের খোঁজ রাখা, প্রতিবেশীর খবর নেয়া, এমনকি নিজের পরিবারের সঙ্গেও সময় কাটানো যেন বিলাসিতা মনে হয়।অর্থ উপার্জনের দৌড়ে সমাজ হারাচ্ছে তার নৈতিক রূপ। শিক্ষার্থী পড়াশোনার চেয়ে টিউশন ফি’র হিসাব করে। চিকিৎসা এখন সেবার চেয়ে ব্যবসা। বিচার হয় টাকা দেখে, সত্য নয়। এই বাস্তবতায় একজন দরিদ্র, সৎ মানুষ সমাজে হয়ে ওঠেন ‘ব্যর্থ’, আর একজন ধনী প্রতারক হন ‘আদর্শ’।
নৈতিক অবক্ষয় ও সামাজিক সহনশীলতার অভাব
এখনকার সমাজে মানুষ আগের তুলনায় অনেক অসহিষ্ণু। সামান্য মতভেদে মানুষ পরিণত হয় হিংস্রতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভিন্নমত পোষণ করলেই গালি, কটুক্তি, এমনকি হুমকি পর্যন্ত আসে। অথচ ভিন্নমতই গণতন্ত্রের সৌন্দর্য, সহনশীলতাই মানবিকতার মূল।আমরা ভুলে যাচ্ছি — মানুষ ভিন্ন হবে, মতও ভিন্ন হবে। কিন্তু শ্রদ্ধা ও সহানুভূতির জায়গা যদি না থাকে, তবে সে সমাজ কেবল প্রযুক্তিতে উন্নত, কিন্তু মূল্যবোধে শূন্য।
নারীর প্রতি সহিংসতা ও মনুষ্যত্বের পতন
নারীর প্রতি সহিংসতা আজও সমাজের এক গভীর কালো অধ্যায়। নারী এখনো নিরাপদ নন পথে, কর্মস্থলে, এমনকি নিজের ঘরেও। তার পোশাক, চলাফেরা, উচ্চারণ সব কিছু নিয়েই প্রশ্ন তোলে সমাজ, কিন্তু প্রশ্ন তোলে না পুরুষের চোখ ও মানসিকতার ওপর।যে সমাজে নারীকে সম্মান দেওয়া হয় না, সেখানে মনুষ্যত্ব অটুট থাকে না। নারীকে যদি মানুষ না হিসেবে দেখি, তাহলে নিজেদের ‘মানব সমাজ’ বলা নিছক প্রতারণা।
সামাজিক যোগাযোগমাধ্যম: সংযোগ না বিচ্ছিন্নতা?
সোশ্যাল মিডিয়া আমাদের এমন এক জগতে নিয়ে গেছে, যেখানে সবাই কিছু না কিছু “দেখাতে” ব্যস্ত — কে কোথায় খাচ্ছে, কোথায় যাচ্ছে, কী কিনেছে, কে কত ‘লাইক’ পেলো। কিন্তু কে কতটা কাঁদছে, কে নিঃসঙ্গ, কে বিষণ্ণ — সেটা জানতে চায় না কেউ।মানুষ নিজের জীবনের সত্যিকারের অনুভূতিগুলো এখন ‘স্ট্যাটাসে’ প্রকাশ করে, অথচ পাশে থাকা মানুষটা বুঝতেই পারে না তার কষ্ট। এটা এক ধরণের আত্মিক বিচ্ছিন্নতা — যে মানুষটিকে আমরা দিনে ১০ বার দেখি, তাকেই আর চিনতে পারি না।
তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও সম্ভাবনা
এই পরিবর্তনশীল সমাজে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে তরুণ প্রজন্ম। তারা বড় হচ্ছে এক দ্বিধাগ্রস্ত বাস্তবতায় — একদিকে আধুনিকতা, প্রযুক্তি, গ্ল্যামার; অন্যদিকে নৈতিক সংকট, পারিবারিক অবহেলা, একাকীত্ব।তবু এই প্রজন্মেই রয়েছে আশার আলো। তারা যদি সঠিক দিকনির্দেশনা পায়, মানবিক মূল্যবোধের শিক্ষা পায়, তারা পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। কারণ প্রযুক্তির সদ্ব্যবহার, মননের বিকাশ এবং উদ্ভাবনী শক্তি তাদের মধ্যেই সর্বাধিক।
করণীয় : ফিরে আসা মনুষ্যত্বের কাছে
সমস্যা আছে, তবে সমাধানও আছে। আমাদের সমাজকে আবার মানবিক করে তুলতে হলে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি:
১. পরিবারে মানবিক মূল্যবোধের চর্চা:
পরিবারই প্রথম শিক্ষালয়। শিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি। ট্যাব বা মোবাইলের বদলে হাতে তুলে দিতে হবে গল্পের বই, রূপকথা, নৈতিকতা-ভিত্তিক পাঠ।
২. শিক্ষাব্যবস্থায় মানবিকতা শিক্ষা:
শুধু পাস নম্বর নয়, শিখানো উচিত কীভাবে মানুষ হতে হয়। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া উচিত নৈতিকতা, সামাজিক আচরণ, সহনশীলতা ও দয়ার পাঠ।
৩. মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা:
গুজব ছড়ানোর বদলে মানবিক গল্প তুলে ধরতে হবে। যারা মানুষের জন্য কাজ করছে, তাদের প্রচার বাড়াতে হবে। নেতিবাচকতার চেয়ে ইতিবাচক সংবাদ বেশি প্রচার হলে সমাজে আশা বাড়বে।
৪. প্রযুক্তির মানবিক ব্যবহার:
প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সংযোগ গড়তে, বিচ্ছিন্ন করতে নয়। মানুষের খোঁজ নিতে, সাহায্য করতে, শেখাতে, জ্ঞান ছড়াতে।
৫. ব্যক্তি পর্যায়ে আত্মসমালোচনা ও উন্নয়ন:
প্রত্যেকে নিজের ভেতরের মানুষটিকে প্রশ্ন করুক — “আমি কি আজ কাউকে হাসি উপহার দিয়েছি? কারও পাশে দাঁড়িয়েছি?” এই ছোট ছোট ভালোবাসাই গড়ে তোলে বড় সমাজ।
পথ বের করা কি সম্ভব?
সম্ভব, যদি আমরা চাই। প্রথমত, পরিবারকে আবার ভালোবাসা ও মূল্যবোধের কেন্দ্র করতে হবে। সন্তানকে সময় দিতে হবে, আদর করতে হবে, শিখাতে হবে দয়া, ক্ষমাশীলতা ও সহানুভূতি।দ্বিতীয়ত, শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র পাঠ্য বই নয়, “মানবিকতা শিক্ষা” চালু করতে হবে।তৃতীয়ত, মিডিয়াকে দায়িত্ব নিতে হবে — শুধুই নেতিবাচকতা না দেখিয়ে, মানুষকে মনুষ্যত্বের গল্প বলাও জরুরি।চতুর্থত, সমাজের সফল মানুষদের মধ্যে যদি সত্যিকারের মানবিক মানুষরা বেশি হন, তাহলে প্রজন্ম নিজেরাই অনুপ্রাণিত হবে।
এমন সমাজে আমরা কীভাবে ভালো থাকব?
সমাজকে গড়তে হলে শুধু রাস্তা, স্কুল, হাসপাতাল নয়— দরকার মানবিকতা, সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ।আমরা যদি সত্যিই উন্নত সমাজ গড়তে চাই, তাহলে আমাদের প্রযুক্তির সঙ্গে সঙ্গে মূল্যবোধকেও আধুনিক করতে হবে— যেন মানুষ শুধু মেশিনে রূপান্তর না হয়, বরং একে অপরের পাশে দাঁড়াতে শেখে।
কারণ, সমাজ গড়ে ওঠে মানুষের মধ্যে সম্পর্ক দিয়ে— না যে কেউ কত বুদ্ধিমান, কত বড় চাকরি করে, কিংবা কত দামি গাড়ি চড়ে। সমাজ তখনই সুন্দর, যখন একজন মানুষ আরেকজন মানুষের দুঃখে কাঁদে, সুখে হাসে, এবং একে অপরের হাত ধরে এগিয়ে যাবে।
লেখক:আল আমিন
শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।