নিউজ ভিশন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ভালোবাসা বেড়েই চলেছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে ফারুক হাসান বলেন, “প্রিয় নাসীরুদ্দীন পাটওয়ারী, দিনকে দিন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলছে! রাজনীতির ময়দানে ‘চাঁদা ও চাঁদাবাজিটাকে’ তুমি দিয়েছ এক শিল্পের রং।”
তিনি আরো বলেন, ‘তোমার বাক্যলাপের নিপুণ রংতুলিতে দেশের রাজনৈতিক অঙ্গন হঠাৎ করেই হয়ে উঠে উত্তপ্ত কিংবা ধূসর গোধূলির ন্যায় মলিন।
রাজনীতির ময়দানের বাক্যলাপও যে জনগণের বিনোদনের খোরাক হতে পারে, তুমি তা শিখিয়ে গেলে। তোমার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইল।’