ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন (কক্সবাজার):

কক্সবাজারের চকরিয়ায় ৩জন সাংবাদিক ওপর বালুদস্যু ও পাহাড় খেকোদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌর সদরের নিউ মার্কেট এর সামনে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হারবাং এলাকার বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসী নাজেম বাহিনী পরিবেশ নিধন করে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার ভিডিওচিত্র ও ছবি ধারণ করতে গিয়ে নির্মামভাবে হামলার শিকার হন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বদেশের চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক এবং দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক।
সাংবাদিকরা অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছেন।

বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত এবং এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে নাজেমসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
সমাবেশে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
প্রবীণ সাংবাদিক এমআর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, সাংবাদিক নেতা যথাক্রমে এএম ওমর আলী, আবদুল মজিদ, এসএম হানিফ, মিজবাউল হক, একেএম বেলাল উদ্দিন, আলী হোসেন, সাইফুল ইসলাম খোকন, নাজমুল সাঈদ সোহেল, মনসুর রানা, মোঃ ফারুক, শাহজালাল শাহেদ, মনিরুল আমিন, রিদুয়ানুল হক প্রমূখ।

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন মো. আমিনুল ইসলাম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মিঠাপুকুরের রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি দোকান ভস্মীভূত

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ি দুর্ঘটনা কবলে-শিশুর মৃত্যু, এলাকায় উত্তেজনা

তারেক রহমান শহীদ মিনারে মোনাজাতের মাধ্যমে নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে বিদেশি সিগারেট ও আইফোন জব্দ

‎শান্তিগঞ্জে ভাষা শহিদ স্মরণে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী

‎অমর একুশের চেতনায় কুবিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস