ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে তারেক রহমান

প্রতিবেদক
News Desk
৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এ নির্বাচনে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার সন্তান সজীব দেশের ভেতরে চলছে তাদের বিরুদ্ধে হওয়া মামলার বিচার। 

এছাড়া, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা হয় আছেন বিদেশে; নয় আছেন কারাগারে। সব মিলিয়ে শেখ হাসিনা, তার সন্তান এবং দল আওয়ামী লীগ এই মুহূর্তে পার করছে এক ক্রান্তিকাল। পরিস্থিতি বিবেচনায় তাদের দেশের রাজনীতিতে ফেরাটা এই মুহূর্তে অনেকটাই অনিশ্চিত। 

এদিকে আসন্ন নির্বাচনে সরকার গঠনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি; আর আওয়ামী লীগ না থাকায় বলা চলে ক্ষমতায় আসার দৌঁড়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই ধারাবাহিকতায় নির্বাচন ঘিরে তার সাক্ষাৎকারও নিচ্ছে তারা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তারেক রহমানের এমনই এক সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। ব্রিটিশ বার্তাসংস্থাটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে রয়টার্সের সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন, সরকার গঠন করতে পারলে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না। 

জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।

জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান
সাক্ষাৎকারে তাকে নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের ব্যাপারেও প্রশ্ন করা হয়। জবাবে বিএনপি চেয়ারম্যান সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, আমার বিশ্বাস, আগামী নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে। আর আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করবো? তাহলে বিরোধী দল কে হবে?

তারেক রহমান বলেন, আমি জানি না তারা (জামায়াতে ইসলামী) কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করবো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা হয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে দলটি।

তারেক রহমানকে রয়টার্স আরও প্রশ্ন করেছিল, যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কি না।

জবাবে তিনি বলেন, যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে। দেশে আমাদের ব্যবসা আনতে হবে, যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন। তাই, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যাদের প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল