ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারে ব্লাড বক্স অফ বাংলাদেশ সংগঠনের পরিচয় ব্যবহার করে স্কুলছাত্রীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল— দিনের পর দিন ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মরিচ্যা ধেছোয়াপালং এলাকার মো ফরিদূল এর বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ , ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ফরিদুল আলম—যিনি নিজেকে ব্লাড বক্স অফ বাংলাদেশ-এর কক্সবাজার জেলা কমিটির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। সংগঠনের নাম ও কথিত প্রভাব দেখিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্নভাবে সুবিধা নিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার শুরু
ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, প্রথমে বন্ধুত্ব ও সম্পর্কের প্রস্তাব দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন ফরিদুল আলম। বিশ্বাস অর্জনের পর বিভিন্ন অজুহাতে তাকে দেখা করার জন্য বাড়ির বাইরে ডাকেন। একপর্যায়ে কৌশলে একটি হোটেলে নিয়ে গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।

ব্ল্যাকমেইলের ভয়

মেয়েটি জানায়, ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তাকে দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখা হয়। বারবার ভয়ভীতি দেখানো আশঙ্কায় সে কাউকে কিছু জানাতে পারেনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তীব্র ভয়ের মধ্যেই পরিস্থিতি সহ্য করতে বাধ্য হয়েছে।

ঘটনা প্রকাশ্যে অনেকে মনে করছেন, একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠনের নামকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও অপরাধমূলক কর্মকাণ্ড লুকানোর চেষ্টা করা হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন—
“এমন ঘটনা মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা জরুরি।”
সংগঠনের অবস্থান
ভুক্তভোগীর প্রত্যাশা
ভুক্তভোগী স্কুলছাত্রী জানান,
“আমি শুধু নিরাপত্তা চাই। আর কেউ যেন আমার মতো পরিস্থিতিতে না পড়ে।”
ঘটনার সঠিক তদন্ত, ন্যায়বিচার এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

স্বপ্নবাজ তরুণ দৌড়বিদ নাফিজ

ঢাকা কলেজে গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঐক্যবদ্ধ ডাক

গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নারী অধিকার আন্দোলনের

নিজ কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ছাত্রদল নেত্রী তায়েবা ত্বহার, এতে ক্ষিপ্ত শিক্ষার্থীরা

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি হলেন ডা. এস এম সাইদুল হক

বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক

এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়- সালাহউদ্দিন আহমদ

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল