ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে শীগ্রই; এনসিপির আহ্বায়ক নাহিদ

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ  ১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট করেছে এনসিপি। তবে এখন পর্যন্ত জোটের আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।’

একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দেওয়ায় প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে, তারা সে অনুযায়ী কাজ করছে।’ এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ।

তিনি বলেন, ‘ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

খুনকর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ: আইআরজিসি

গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে সংবাদের প্রতিবাদ

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান