ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ পেলেন আবদুল্লাহ মজুমদার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপ-২০২৫ সম্মাননা পেয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে কর্মরত। আবদুল্লাহ মজুমদার ছাড়াও এ ফেলোশিপ অর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আরো ৯ সাংবাদিক।

২৫ আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ১০ জন সংবাদকর্মীর হাতে ফেলোশিপের সনদ ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

সম্মাননা প্রাপ্ত অন্যান্য ৯ জন ফেলোদের মধ্যে রয়েছেন, দৈনিক পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো: আরিফুর রহমান, কালের কণ্ঠের মাসুদ রুমী, ঢাকা মেইলের মোস্তফা ইমরুল কায়েস, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসীম হারুন, এখন টেলিভিশনের নাঈম উল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, এনটিভির নিয়ামুল আযীয সাদেক ও সময় টিভির আবদুল্লাহ আন নুর।

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার ইতোপূর্বে হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে অবদানের জন্য বন্ধু মিডিয়া ফেলোশিপসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকাসহ বেশ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত। তার পৈত্রিক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’