ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন

প্রতিবেদক
News Desk
৬ আগস্ট ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন দাবি করেছেন, ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। তবে রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত। 

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ দাবি করেন তিনি।

পাঠকদের সুবিধার জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

সাবাশ ঢাকা বিশ্ববিদ্যালয়

জামাত প্রধান, রাজাকার, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির হোতা, মৌলবাদী গোতাদের ছবি আজ ৫ আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে দেওয়ার জন্য।

শুভ বুদ্ধি ক্ষীণ আলোকে জাগ্রত! তাই সই। আবারও বলছি, বাংলাদেশের মাটি রাজাকার, মৌলবাদী, জামাতিদের হেডকোর্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জ ঙ্গি গোষ্টীগুলি। আর সেটা হলে ভারতসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয়।

সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেমেয়েগুলো বানাতে সক্ষম হয়, যদি মার্কিন ডিপ স্টেটের নাগপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে, ভারতের ১৪০ কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুকে সাহায্য করবে।

ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। কারণ, তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন তার কর্মকাণ্ড ও আজগুবি তথ্য হাজির করার কারণে বিতর্কিত। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়েও এমন সব উদ্ভট বক্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত। আবার তার অঙ্গভঙ্গি ও চিৎকার-চেঁচামেচির কারণে দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উপভোগ করেন তাকে। তবে সম্প্রতি রিপাবলিক বাংলায় তার টক শোতে বাংলাদেশের রাজনীতিবিদসহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন। সেখানেও হাসি, বিতর্ক, গুজব তথ্য নিয়ে সরব ময়ূখ।

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ