ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ, নেতাকর্মীদের প্রতিবাদ

প্রতিবেদক
News Desk
২৪ জুন ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

Link Copied!

  • নিজেস্ব প্রতিবেদক 
  • গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এডিট করা ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।

    ছাত্রদল নেতারা অভিযোগ করছেন, রোকনুজ্জামান রোকনের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ভিডিওটি সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

    স্থানীয় নেতারা বলছেন, “রোকন একজন সৎ, আদর্শিক ও সংগঠনে নিবেদিত কর্মী। তাকে হেয়প্রতিপন্ন করতে একটি চিহ্নিত মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে। ভুয়া ভিডিওর মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এরই অংশ।”

    এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ছাত্রদল কেন্দ্রীয় নেতারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলে জানা গেছে।

    প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির অভিযোগ দেশে আগেও বহুবার উঠেছে। সংশ্লিষ্ট মহলগুলো বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান