ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি
  3. বিশেষ সংবাদ

সম্প্রীতি প্রতিষ্ঠায় শান্তিগঞ্জে কাজ করতে চায় তরুণরা

প্রতিবেদক
News Desk
২৩ জুন ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

শান্তিগঞ্জে সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর অংশগ্রহণের আহ্বানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার আব্দুল মজিদ কলেজের হলরুমে এ সভার আয়োজন করে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

সভায় পিস এম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে ও পিস এম্বাসেডর জিয়াউর রহমানের সঞ্চালনায় ‘তরুণ সমাজের ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রূপ পল্লব।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।
সভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসেডর লিটন মিয়া, সদস্য খোরসেদা, জিয়াসমিন আক্তার, মতিউর রহমান, সৈয়দ আলম, এবং কলেজের শিক্ষার্থী ইমন মিয়া, সীমা আক্তার, লিজা আক্তার ইভা, জুঁই রানী দাস প্রমুখ।

বক্তারা বলেন, শান্তিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের শিক্ষার্থীরা বলেন, “সিনিয়রদের পাশাপাশি আমরাও সংঘাত কমিয়ে আনার কাজে যুক্ত হতে চাই। সম্প্রীতির শান্তিগঞ্জ গড়তে আমরা সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত।”
আয়োজকরা জানান, এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সহযোগিতাপূর্ণ সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

আলোহীন ইসলামপুরে জ্বালানির জন্য হাহাকার ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ

সালাউদ্দিন আম্মারের মায়ের আবেগঘন পোষ্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক