ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
News Desk
১৯ জুন ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার(১৯জুন)বিকালে পৌরসভার চৌধুরী পাড়া ট্রানজিট জেটি ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মোঃ ইলিয়াস হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।তিনি জানান,বৃহস্পতিবার(১৯জুন)বিকালে
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল পৌরসভার চৌধুরী পাড়া ট্রানজিট জেটি এলাকায় অভিযান চালায়।এসময়
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাদক মামলায় সাতবছরের সশ্রম কারাদন্ড,দশ হাজার টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

 

উল্লেখ্য,গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেকনাফ পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন।উক্ত তদন্ত কমিটির সদস্য কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ভুট্টু’র নেতৃত্বে সম্প্রতি টেকনাফে সরেজমিনে এসে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত তদন্ত করেন।তদন্ত রিপোর্টটি কেন্দ্র ও জেলা শ্রমিকদল বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলেও এখনো রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান