ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

নিজেস্ব অর্থায়নে জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের পানির ফিল্টার স্থাপন

প্রতিবেদক
admin
১৮ জুন ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টার স্থাপন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহরিয়ার হোসেন।

বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে তিনি এ ফিল্টারটি স্থাপন করেন।

তীব্র গরমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপদ পানির সংকট মোকাবেলায় নিজেস্ব অর্থায়নে ফিল্টারটি স্থাপন করেন শাহরিয়ার।

ফিল্টার স্থাপন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, “পানির ফিল্টার স্থাপনের এই খবর শুনে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে, এটি তার আরেকটি প্রমাণ।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়শই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শাহরিয়ারের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য একটি পদক্ষেপ এবং একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলার পূর্বশর্ত।”

পানির সংকট ও ফিল্টার স্থাপন নিয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখছি যে, এই ফিল্টার স্থাপনের মাধ্যমে ভাষা শহীদ রফিক ভবনের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে।

আরও পড়ুন

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন