ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

প্রতিবেদক
News Desk
৮ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
মিয়ানমারের সাগর পথে অবৈধভাবে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ১১পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।এসময় পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার(০৮মে)সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত পাচারকারীরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ও চট্টগ্রাম বিভিন্ন এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন,সাগরে৫৮দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি।বৃহস্পতিবার(৮মে)ভোর৪টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে৪নটিক্যাল মাইল দক্ষিণে সাগরে একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সদস্যরা।এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।এরপর ট্রলারটি তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা৭৪২বস্তা ইউরিয়া সারসহ১১পাচারকারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।এবং আটককৃত ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড২৪ঘন্টা টহল জারি রেখেছে।যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয়-নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে।চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ