ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য

প্রতিবেদক
News Desk
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
‘আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। প্রাথমিক শিক্ষা-ই উচ্চ শিক্ষার মূল ভিত্তি। শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকেরা নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।’
সোমাবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুস শহিদ মাস্টারের মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা আরো বলেন, ‘মরহুম আব্দুস শহীদ মাস্টার ও মুহম্মদ মশিউর রহমান মাস্টার দুজনেই আপাদমস্তক মানবিক, শিক্ষানুরাগী ও আলোকিত মানুষ। আব্দুস শহীদ মাস্টারের পদাঙ্ক অনুসরণ করেই শিক্ষক মশিউর রহমান নূরপুর সরকার প্রাথমিক বিদ্যালয়সহ এই এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কাজের মাধ্যমে ইতিহাস তাদেরকে মনে রাখবে।’

দোয়ারাবাজার উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও এডহক কমিটির সভাপতি দীন মোহাম্মদ’র সভাপতিত্বে এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দেব’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর সুধীর চন্দ্র শীল, ইউএসএআইডি’র এসো শিখি প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মোঃ আজিমুল হক, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ, মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বক্তব্য রাখেন নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রূপা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, অভিভাবক খলিল নূর, মাওলানা আব্দুল জব্বার, একেএম ফজলে এলাহী, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, লায়েক মিয়া, সাংবাদিক আশিস রহমান, মুনতাহা ফেরদৌস স্নেহা প্রাক্তর শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ